গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার (১০ মে) রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী এই তথ্য জানিয়েছে।
নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে।
এ কারণে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকা বিদ্যুৎবিহীন থাকবে তার মধ্যে রয়েছে— দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।
নেসকো কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
আরো পড়ুন: