ঢাকা ও রাজশাহীর বিভিন্ন এলাকায় আজ সোমবার (১১ মে) উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
ঢাকায় Dhaka Palli Bidyut Samity-4–এর অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাছের শাখা-প্রশাখা কর্তন, ফিডার লোড বিভাজন এবং নতুন ফিডার নির্মাণসহ জরুরি উন্নয়ন কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সিস্টেম আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকা।
অন্যদিকে রাজশাহীতে Northern Electricity Supply PLC (নেসকো)–এর আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে।
রাজশাহীতে বিদ্যুৎ বন্ধ থাকবে জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায়।
দুই সংস্থাই সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
আরো পড়ুন: