জ্বালানি সাশ্রয় ও মিতব্যয়ী নীতির অংশ হিসেবে নিজের গাড়িবহরে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপকে (এসপিজি) গাড়িবহরে আরও বেশি বৈদ্যুতিক গাড়ি যুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে এ উদ্দেশ্যে নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এসপিজি ইতোমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে নিরাপত্তা সংক্রান্ত “ব্লু বুক” অনুযায়ী বাধ্যতামূলক নিয়ম যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
মোদীর এই মিতব্যয়ী উদ্যোগ এখন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও অনুসরণ করা হচ্ছে। দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও নিজেদের সরকারি গাড়িবহর কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকট ও জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রশাসনিক ব্যয় কমানো এবং জ্বালানির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে সাশ্রয়ী জীবনযাপন ও জাতীয় সম্পদ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।
তিনি দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশ ভ্রমণ এবং বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের আয়োজন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
মোদীর মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং এটি দেশপ্রেমের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
আরো পড়ুন: