রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার

রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ২১:১৯

আপডেট: ১৩ মে, ২০২৬ ২১:২০

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে জরুরি উন্নয়ন কাজের জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন ঈদ-উল-আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বৃহস্পতিবার মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো- মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।

বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।