চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত পৌণে ১২টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন।
তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে মাতব্বর ঘাটের ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল পাওয়া যায়। এ ঘটনায় দোকানদার মোহাম্মদ তারেকের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
এ সময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: