বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধমুখী

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধমুখী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ১২:১৫

যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল কেনার খবরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। খবর আল জাজিরার। 

শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচারের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৬ দশমিক ৮৯ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের ফিউচারের দাম ১ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৭ ডলার।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও জাহাজ জব্দের আশঙ্কা অব্যাহত থাকায় বাজারে উদ্বেগ আরও বেড়েছে।

যদিও ইরান জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে প্রায় ৩০টি জাহাজ নিরাপদে চলাচল করেছে, তবুও গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে উত্তেজনা এখনো কাটেনি।