ঢাকার যেসব এলাকা বিদ্যুৎহীন থাকবে শনিবার

ঢাকার যেসব এলাকা বিদ্যুৎহীন থাকবে শনিবার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ২১:৫৮

জরুরি মেরামত কার্যক্রমের জন্য ঢাকার ধামরাই এলাকায় শনিবার নয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিয়ারুল ইসলাম।

জোনাল অফিসের তথ্য অনুযায়ী, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের সময় (সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ধামরাই পৌরসভাসহ সংশ্লিষ্ট কয়েকটি এলাকার ফিডার (ধামরাই উপকেন্দ্রের ১এ এবং ২বি ফিডার) শাটডাউনের আওতায় থাকবে।

এর ফলে ১ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকা ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ ১ নম্বর ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ২ নম্বর ফিডারের আওতাভুক্ত ধামরাই বাজার, ধামরাই উপজেলা, পৌরসভা, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া, পশ্চিম কায়েতপাড়াসহ ২ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।