গাছ কাটার জন্য যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

গাছ কাটার জন্য যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১০:৫৮

রাজশাহীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (১৯ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের শাখা-প্রশাখা কাটার কাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

সংস্থাটির রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা অপসারণের কাজ চলবে।

নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ–৫ এর আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বনগ্রাম ফিডারের (মোহনপুর আইসোলেটর থেকে শেষ পর্যন্ত) আওতাধীন কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী দফতর।