ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো প্রাকৃতিক সম্পদ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘোষণা করেছেন। এই নীতির আওতায় ভবিষ্যতে কয়লা, অপরিশোধিত পাম তেল ও লৌহজাত সংকর ধাতুর মতো গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে।
পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, রপ্তানি বিক্রির অর্থ এখন থেকে সরকারের নির্ধারিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাবে। এর মাধ্যমে রাজস্ব আদায় আরও কার্যকর করা এবং অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য।
প্রেসিডেন্ট প্রাবো জানান, নতুন এই নীতিমালা প্রাকৃতিক সম্পদভিত্তিক রপ্তানি ব্যবস্থায় স্বচ্ছতা ও নজরদারি বাড়াবে। একই সঙ্গে কর ফাঁকি, কম মূল্য দেখিয়ে চালান তৈরি, ট্রান্সফার প্রাইসিং এবং বিদেশে অর্থ পাচার রোধে সহায়তা করবে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধির জন্য এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে ইন্দোনেশিয়া তার প্রাকৃতিক সম্পদ রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে চাইছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আরো পড়ুন: