বিশ্ব বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ব বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ১৬:৪৯

আপডেট: ২২ মে, ২০২৬ ২৩:০১

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। 

শুক্রবার গ্রিনিচ মান বেলা ১২টা ৩৪ পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়।

এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমেছিল, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার অঙ্গিকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান জানিয়েছে, তারা এই উপাদান হস্তান্তর করবে না।