লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা কমলো জেট ফুয়েলের দাম

লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা কমলো জেট ফুয়েলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৮:৩২

মাসের শুরুতে বাড়ানোর পর এবার জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিইআরসি।

বার্তায় আরও জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.২৫৬ ডলার কমিয়ে ১.০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ৭ মে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল বিইআরসি।

নতুন এ সিদ্ধান্তের ফলে এভিয়েশন খাতে জ্বালানি ব্যয়ে কিছুটা স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে।