পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৪:৫২

আপডেট: ২৪ মে, ২০২৬ ১৭:২০

জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভর শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদের ছাদে এই সৌরশক্তি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি কার্যক্রমের সূচনা প্রমাণ করে যে সরকারের নীতি কেবল কাগজে সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা করছে, তাই পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।

তিনি জানান, সংসদ ভবনকে পরিবেশবান্ধব প্রযুক্তির আওতায় আনার এই উদ্যোগ দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে নাগরিকদেরও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।