বাড়ানো বিদ্যুতের দাম পুনর্বিবেচনার আবেদন পিডিবির

বাড়ানো বিদ্যুতের দাম পুনর্বিবেচনার আবেদন পিডিবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৬:১৭

আপডেট: ৪ জুন, ২০২৬ ১৮:২৯

বিদ্যুতের দাম বাড়ানোর একদিন পরই ‘লাইফলাইন’ ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহালের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।

তিনি বলেন, পিডিবির আবেদনটি বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত পর্যালোচনা করা হবে। যেহেতু বিষয়টি গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট এবং এতে বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব রয়েছে, তাই এ বিষয়ে নতুন করে গণশুনানির প্রয়োজন হবে না।

বিইআরসি চেয়ারম্যান আরও জানান, কমিশন দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

এর আগে বুধবার (৩ জুন) বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে বিইআরসি। নতুন দামে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

এছাড়া প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছিল।

পিডিবির নতুন আবেদনের পর এসব গ্রাহকের বিদ্যুৎ বিল কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

পিডিবির নতুন আবেদনের পর এসব গ্রাহকের বিদ্যুৎ বিল কমার সম্ভাবনা তৈরি হয়েছে।