বিশ্ব বাজারে তেলের দামে পতন

বিশ্ব বাজারে তেলের দামে পতন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১৯:৪৭

ইরানে মার্কিন হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। খবর আল জাজিরার। 

শুক্রবার গ্রিনিচ মান সময় ১২ টা ৪২ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলারে।

সাপ্তাহিক হিসাবেও দুই ধরনের তেলের দাম কমেছে। ব্রেন্টের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'তিনি ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিমান হামলার পরিকল্পনা বাতিল করেছেন। 

এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।