মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৪:৪৩

আপডেট: ১৩ জুন, ২০২৬ ১৫:৫১

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় আজ মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুন) দুপুরে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তিতাস গ্যাস জানায়, একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি সরবরাহ হ্রাস পেয়েছে। এর ফলে কোম্পানির অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

এ পরিস্থিতি আজ মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।