মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইতোমধ্যে ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ৪ শতাংশ কমেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষণার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯ শতাংশ কমে ৮৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৮১ ডলারে।
এর আগে রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে।
এই ঘোষণার পরই তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। বাজার বিশ্লেষকরা বলছেন, গত ৪ মার্চের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।
তেল বিশ্লেষকদের মতে, দাম কমার বিষয়টি বাজারের জন্য ইতিবাচক হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে তেলের বাজার যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে পারে।
আরো পড়ুন: