খাগড়াছড়ির যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার

খাগড়াছড়ির যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার
ছবি: এআই দিয়ে তৈরী।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ২২:৩১

খাগড়াছড়ির কয়েকটি এলাকায় বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘আলুটিলা ফিডার’ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় গাছপালা কর্তন ও লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আওতায় থাকবে খবংপুড়িয়া, উপালীপাড়া, কলেজপাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়াপাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া ও আলুটিলা এলাকা।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।