নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রবিবার

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রবিবার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৬:০৯

আপডেট: ২৭ জুন, ২০২৬ ১৮:০১

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন-এর নির্মাণাধীন ৭ নম্বর সেতুর পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না- ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, সিদ্ধিরগঞ্জ।

এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার আশপাশের অঞ্চলে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।