জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৬:৪৫

আপডেট: ৩০ জুন, ২০২৬ ১৮:০২

জুলাই মাসের জন্য দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে জারি করা মূল্যহার অনুযায়ী জুলাই মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। ফলে আগের নির্ধারিত দামই আগামী মাসে কার্যকর থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। পাশাপাশি প্রতি লিটার পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি করা হবে।

সরকারের এই সিদ্ধান্তে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।