৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম

৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১৫:৩৪

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।