বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল

বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ২০:১৭

চলতি সপ্তাহে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত ও স্থিতিশীল রয়েছে। শুক্রবার আন্তর্জাতিক সময় বেলা ১১টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য ব্যারেল প্রতি ৪ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ৭১.৭৬ ডলারে কেনাবেচা হচ্ছে।

আন্তর্জাতিক তেলের বাজারের মানদণ্ড বা বেঞ্চমার্ক হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম এই সপ্তাহে সামগ্রিক ভাবে মাত্র ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে। 

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর দুই দেশের মধ্যকার স্থায়ী শান্তি চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে চলমান আলোচনা ইতিবাচক মোড় নেওয়ায় বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা নতুন করে আশার আলো দেখছেন।

বিশ্লেষকরা জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, শান্তি আলোচনার অগ্রগতিতে তা অনেকটাই কেটে গেছে। এই সপ্তাহে তেলের দাম এমন এক স্তরে নেমে এসেছে যা যুদ্ধ শুরু হওয়ার পর আর দেখা যায়নি। আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায় বাজার পরিস্থিতি বড় কোনো ওঠানামা ছাড়াই শান্ত রয়েছে।

সূত্র: আল-জাজিরা।