কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু না থাকায় ক্যাপাসিটি চার্জ পরিশোধ হচ্ছে না: জ্বালানি মন্ত্রী

কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু না থাকায় ক্যাপাসিটি চার্জ পরিশোধ হচ্ছে না: জ্বালানি মন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৯:১৬

আপডেট: ৮ জুলাই, ২০২৬ ১৯:১৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই। ফলে এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জও পরিশোধ করা হচ্ছে না।’

বুধবার সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই।’

তিনি বলেন, ‘শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৮৬ মেগাওয়াট এবং আশুগঞ্জের প্রিসিশন এনার্জি লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ শেষ হওয়ার পর ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে এবং কেন্দ্র দু’টি বর্তমানে চালু রয়েছে।’

মন্ত্রী সংসদকে বলেন, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (৮৬ মেগাওয়াট) এবং প্রিসিশন এনার্জি লিমিটেড, আশুগঞ্জ (৫৫ মেগাওয়াট)-এর সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে এবং কেন্দ্র দু’টি বর্তমানে পরিচালিত হচ্ছে।’

ক্যাপাসিটি চার্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু না থাকায় এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরকারের বিদ্যমান কোনো চুক্তিও নেই।’