দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বগুড়ায় নির্ধারিত জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কার্যক্রম স্থগিত করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। ফলে পূর্বঘোষিত ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্তও আপাতত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পিজিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত কাজ স্থগিত করায় ওই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কার্যক্রমের নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
আরো পড়ুন: