কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ফের হামলা

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ফের হামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৮:২৬

কুয়েতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারে আবারও হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, টানা চার দিন ধরে এসব গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার কারণে বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অবকাঠামোগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পদক্ষেপ নিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে মেরামত কাজ চলছে।

কুয়েত সরকার বলছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগার দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ হওয়ায় এগুলোর নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হামলার ঘটনা নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।