গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় তিন দিন ধরে প্রতিদিন ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
- ২৭ জুলাই (সোমবার) কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
- ২৮ জুলাই (মঙ্গলবার) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকায় একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
- ২৯ জুলাই (বুধবার) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আরো পড়ুন: