গ্যাস ঘাটতি পূরণে বাংলাদেশকে সহায়তা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাস ঘাটতি পূরণে বাংলাদেশকে সহায়তা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৭:১৭

গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (২৮ জুলাই) জ্বালানি প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনে কথা হয়েছে। এ সময় দেশের বর্তমান জ্বালানি সংকট এবং তা মোকাবিলায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আনোয়ার ইব্রাহিম সংকট নিরসনে সম্ভাব্য সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও টিমের সঙ্গে আলোচনা করে দ্রুত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে গ্যাস আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। জ্বালানি খাতে তাদের অভিজ্ঞতা ও সম্পদ কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও দুই দেশের মধ্যে কথা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দেশের বিশেষজ্ঞরা এফএসআরইউ (Floating Storage Regasification Unit)-এর ত্রুটি সমাধানে কাজ করছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী সপ্তাহের শুরুতে এফএসআরইউ থেকে ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে। পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ পুরো এফএসআরইউ কার্যকর হওয়ার প্রত্যাশা রয়েছে।