যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের তীব্রতা কমায় বিশ্ববাজারে আবারও কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। দুই দেশ নতুন করে হামলা থেকে বিরত থাকায় আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৪ দশমিক ০৩ ডলারে।
এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলার।
এদিকে, অপরিশোধিত মার্কিন তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও কমেছে। মঙ্গলবার ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮১ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।
এদিকে বৈদেশিক মুদ্রার বাজারেও কিছুটা পরিবর্তন দেখা গেছে। মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দরপতন হয়েছে। ডলারের বিনিময় মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ দশমিক ৮২ ইয়েনে।
একই সময়ে কিছুটা দুর্বল হয়েছে ইউরোর অবস্থানও।
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
বেশ কিছুদিন হামলা বন্ধ থাকার পর দুই দেশকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা চলছে। এর ফলে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন: