নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ২০:৩২

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৫ ২০:৩৪

অভিনয়ের পাশাপাশি গানেও প্রশংসা কুড়িয়েছেন নুসরাত ফারিয়া। এবার বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া। আর সেই গানে থাকবে অনেক চমক।

গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে একটি গান রেকর্ড হলেও সেটি এখনও প্রকাশিত হয়নি। ফারিয়া এবার দর্শকদের জন্য ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও উপহার দিতে চান। সেভাবেই নিচ্ছেন প্রস্তুতি।

সম্প্রতি এক অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, ‌‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে এবং তা সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে। নতুন কিছু দেখার অনুভূতি দেবে। এ জন্য সময় লাগছে।’

তিনি বলেন, ‘তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছি। প্রতিটি প্রজেক্ট সুন্দর ভাবে এগোচ্ছে।’

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা সত্যিই দারুণ হবে। কিছু পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর এগোতে পারি।’

সংগীতের পাশাপাশি ফারিয়া শিগগিরই বড় পর্দাতেও ফিরবেন বলে জানান। তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বরে তিনি আরও একটি আন্তর্জাতিক সফরে অংশ নেবেন।