অপেক্ষার অবসান হলো সাফার

অপেক্ষার অবসান হলো সাফার
অভিনেত্রী সাফা কবির।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১৯:২৩

দীর্ঘ বিরতি শেষে প্রায় এক দশক পর আবার নতুন সিনেমা 'দম' নিয়ে আসছেন ঢালিউড পরিচালক রেদওয়ান রনি। 

অভিনেত্রী সাফা কবির নির্মাতা রেদওয়ান রনির একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দীর্ঘদিন পর পছন্দের নির্মাতা সিনেমা নির্মাণ করায় সাফাসহ অনেক অভিনেত্রীই শুভকামনা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে সাফা কবির লিখেছেন, রেদওয়ান রনি ভাইয়া, আজকের দিনটি অবশেষে এসেছে- এটি ভেবে আমি ভীষণ খুশি। তিনি বলেন, অনেক দিন ধরে এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম, আপনি আবার সিনেমা বানাচ্ছেন- এটি দেখার জন্য কতটা মুখিয়ে ছিলাম, আপনি ধারণাও করতে পারবেন না। আজ মনটা আনন্দে পূর্ণ।

অভিনেত্রী বলেন, 'দম' সিনেমার টিমের সবার জন্য রইল আমার ভালোবাসা। আশা করছি সিনেমাটি দারুণ হতে যাচ্ছে। ভালো কিছুর অপেক্ষায় রইলাম। ভালো ভাবে কাজ শেষ হোক, সেটাই প্রত্যাশা। এ সিনেমাটি বড়পর্দায় দেখার জন্য, আজ থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করব।

উল্লেখ্য, মডেল, গল্পকার, চিত্রনাট্যকার ও অভিনেত্রী সাফা কবির আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেন। @১৮ অলটাইম দৌঁড়ের ওপর টেলিফিল্মে অভিনয়ের আলোচনায় আসেন।