৩০ কেজি ওজন কমানোর পরেও কটাক্ষ শুনতে হয়েছে: সোনাক্ষী

৩০ কেজি ওজন কমানোর পরেও কটাক্ষ শুনতে হয়েছে: সোনাক্ষী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ১৯:৫৫

বলিউড ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে ওজন কমাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সফল ভাবে ৩০ কেজি ওজন কমানোর পরেও তাকে কটাক্ষ শুনতে হয়েছে।

এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আমি যখন এখানে এসেছিলাম তখন আমি চেষ্টার ত্রুটি রাখিনি ওজন কমাতে। কিছুটা পেরেছিলাম তাতেও লোকজন সন্তুষ্ট হয়নি। এখন মনে করি, সব চুলোয় যাক। যদি লোকেরা এটি দেখতে না পায় এবং তারা এটি চিনতে না পারে এবং তারা কেবল বোকা বোকা কারণে আমাকে ঘৃণা করতে চায়, তবে এটি তাদের সমস্যা।’

তার কথায়, ‘আমি ৩০ কিজি ওজন কমানোর পরেও শরীর নিয়ে লজ্জা পেতাম এবং ‘দাবাং’-এ ডেবিউ করার পরও লোকজন আমাকে নিয়ে উপহাস করতে ছাড়েনি।’ 

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিষেক হয় সোনাক্ষীর। বক্স অফিসে ছবিটি বিশাল সাফল্য অর্জন করেছিল। আপাতত আসন্ন ছবি ‘জটাধারা’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।