প্রেম নিয়ে কোয়েল মল্লিকের টিপস

 প্রেম নিয়ে কোয়েল মল্লিকের টিপস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ১৮:৫০

আপডেট: ৯ নভেম্বর, ২০২৫ ১৮:৫১

পর্দায় গ্ল্যামার আর আভিজাত্যের ঝলক, কিন্তু বাস্তবে বিনয় আর সরলতার প্রতীক টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে রঞ্জিতকন্যাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। তবে এবার নতুন প্রজন্মের ভক্তদের প্রেম নিয়ে বিশেষ টিপস দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়।'

কোয়েল মল্লিক বলেন, 'এ রকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে কিংবা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে- একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।'

অভিনেত্রী বলেন, 'জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি- সম্পর্ক সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।'

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৩ সালের ০১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে এ দম্পতির প্রথম সন্তান ছেলে কবীরের জন্ম হয়।