বিয়ের সম্পর্কেরও এক্সপায়ার ডেট থাকা জরুরি বলে মনে করেন বলিউড অভিনেত্রী কাজল।
অভিনেত্রী কাজলের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন- তবে কি স্বামী অজয় দেবগনের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে?
সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টকশো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল'-এর একটি বিশেষ পর্বে অতিথিদের সামনে সঞ্চালিকা টুইঙ্কেল খান্না প্রশ্ন রাখেন- বৈবাহিক সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, না কি 'রিনিউয়াল' বা নবায়নের সুযোগ থাকা জরুরি?
এমন প্রশ্নের উত্তরে অতিথি অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী কৃতি শ্যানন এবং স্বয়ং টুইঙ্কেল খান্না দ্বিমত পোষণ করলেও, অভিনেত্রী কাজল একমত হতে পারেননি।
তিনি বলেন, 'অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত।' তবে একধাপ এগিয়ে অভিনেত্রী বলেন, 'দাম্পত্যে একটি এক্সপায়ার ডেট থাকা আরও বেশি জরুরি।'
এ সময় মজা করে টুইঙ্কেল খান্না বলেন, 'বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়।' তখন কাজল পাল্টা যুক্তি দিয়ে বলেন, 'আমার সেটাই মনে হয়। সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাই রিনিউয়াল অপশন থাকাটা জরুরি। তবে দাম্পত্যের এক্সপায়ার ডেট থাকলে দু'জনের কাউকেই কখনো ভুগতে হবে না।
আরো পড়ুন: