আসছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’

আসছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ২১:৫৫

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৫ ২১:৫৮

প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া কালজয়ী একটি গান ‘আমি পাথরে ফুল ফোটাব’। ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত সেই কালজয়ী গানটি এবার আসছে নতুন রূপে।

অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’ শিরোনামের নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও ন্যান্সি।

ইতিমধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এই গানের মধ্য দিয়ে অনেক দিন পর একসঙ্গে গাইলেন ইমরান ও ন্যান্সি। 

ন্যান্সি বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাবো গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথাও অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করছি, নতুন আয়োজনের গানের হুকলাইনটিও শ্রোতার ভালো লাগবে।’

জানা গেছে, বৃহৎ আয়োজনে নির্মাণ হবে মিউজিক ভিডিও। মালয়েশিয়ায় গানটির শুটিং করবেন নির্মাতা সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।