মাস ছয়েক আগে মা হয়েছেন বিনোদন জগতের ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।
ইতোমধ্যে তার নতুন ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'-এর প্রোমো মুক্তি পেয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা দত্ত বলেন, 'সত্যি কথা বলতে- এখন পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।'
অভিনেত্রী বলেন, 'মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না- এমনটি কখনো ভাবিনি। তা ছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে।'
তিনি বলেন, 'নায়িকা হওয়ার লালসা আমার নেই। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নাম ভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।'
আরো পড়ুন: