অভিনয়টা এখনো শিখতে পারলাম না: সামলান খান

অভিনয়টা এখনো শিখতে পারলাম না: সামলান খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ২০:২৫

গত তিন দশক ধরে রূপালি পর্দা কাঁপানো বলিউডের সুপারস্টার সামলান খান না কি অভিনয় করতেই পারেন না।

এভাবেই সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের ভাইজান।

তিনি বলেন, আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা আমার যেটা মনে হয় সেটা।

অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করা এই অভিনেতাকে পর্দায় কাঁদতে দেখে আবেগে ভেসেছেন অগণিত অনুরাগী।

‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্নার দৃশ্য বা ‘তেরে নাম’ ছবিতে তার কষ্ট, আজও দর্শকদের চোখে জল আনে। অথচ সালমান বলছেন, তিনি নাকি কাঁদতেও পারেন না।

কান্নার বিষয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।

তবে অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে একমত নন অনেক দর্শক ও সমালোচক। তাদের দাবি, সালমানের আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়, তাদেরও চোখ ভেজায়।