শুটিংয়ে আহত ইমরান হাশমী-নোরা ফতেহি

শুটিংয়ে আহত ইমরান হাশমী-নোরা ফতেহি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ২২:০৩

আপডেট: ২১ ডিসেম্বর, ২০২৫ ২২:০৫

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন নোরা ফতেহি ও ইমরান হাশমী। রোববার সড়ক দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন নোরা ফাতেহি। শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন ইমরান হাশমীও।

‘আওয়ারাপন ২’-এর শুটিং চলছে রাজস্থানে। সেখানেই উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পেটের পেশি ছিঁড়েছে তার। যার ফলে শরীরের ভিতরে রক্তপাত শুরু হয়। বিষয়টি বুঝতে পেরেই তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়।

জানা গেছে, অস্ত্রোপচারের পরেই তিনি যোগ দিয়েছেন শুটে।

অভিনেতার একটি ছবি প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, পেটে ব্যান্ডেজ নিয়েই গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করছেন হাশমী।

নোরা ফাতেহির মতো ইমরান হাশমীর চিকিৎসকও তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এতে প্রযোজকের লোকসান হবে, ছবির কাজ পিছিয়ে যাবে। তাই সেটে ফিরে এসেছেন হাশমী।

তবে অভিনেতা কাজের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে নিজের যত্ন নিচ্ছেন বলেও জানিয়েছেন। হাশমীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার ভক্তরা। সামাজিক মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।