প্রায় ১০ বছর পর ২০২৫ সালে ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছিলেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে সিনেমাটি মুক্তির পর নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। এবার সম্পর্কের সেই অবনতির উন্নতি ঘটেছে।
নতুন বছরে আবারও জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। আদ্যপান্ত প্রেমের সিনেমাতেই জুটি বাঁধছেন এই দুই তারকা।
দেব ও শুভশ্রীর শেষ সিনেমাটি পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এবার তাদের নতুন সিনেমাটিকে পরিচালনা করবেন, তা এখনো অজানা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। খুব শিগগির এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেই।
আরো পড়ুন: