বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:১৬

আপডেট: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:১৮

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বৃহস্পতিবার তাকে বাসায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ।

তিনি বলেন, রোববারের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। এখন তানিয়া আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বা নতুন কাজের বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে। 

এদিকে তানিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে একটি বিবৃতিতে অনুরোধ জানানো হয়, আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ না করতে। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বর্তমানে বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া বৃষ্টি নিজের অসুস্থতার খবরটি প্রকাশ করেন। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, পর দিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চান। সেই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় তার সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায়।