মা হওয়ার পর জীবনটাকে নতুন উপভোগ করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কন্যা সন্তান জন্মের পর মাতৃত্বের স্বাদ পূর্ণরূপে উপভোগ করতে বেশ কয়েকটি বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা।
ইনস্টাগ্রামে দীপিকা লিখেছেন, ‘আমি আসলে আমার সন্তানকে এতটাই ভালোবাসি যে চাই না অন্য কেউ তার দেখাশোনা করুক।’
তাকে ছাড়া বাঁচতেই পারি না উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘যদিও আমার নিজের জন্য একটা ছোট্ট বিরতির খুব দরকার, কিন্তু তাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারি না। ২৪ ঘণ্টাই আমার সন্তানের সঙ্গে থাকা প্রয়োজন।’
তবে ভক্তদের জন্য খুশির খবর হলো, পর্দায় ফিরতে খুব বেশি সময় নিচ্ছেন না তিনি।
এদিকে, চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘কিং’। এই ছবিতে আবারও শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। দীপিকা ছাড়াও এই সিনেমায় রয়েছেন- সুহানা খান, রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের মতো একঝাঁক তারকা।
আরো পড়ুন: