আসন্ন ঈদ-উল-ফিতরে নিজের চিরচেনা রূপ পালটে ভিন্ন ভাবে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার খল-অভিনেতা মিশা সওদাগর। সারা বছর যত সিনেমা পর্দায় আসে প্রতিটিতেই প্রধান খল-অভিনেতা হিসাবে দর্শকদের সামনে হাজির হন তিনি। সেই তালিকা আরও দীর্ঘ হয় ঈদের সিনেমায়। বিগত ঈদগুলোতে এমন দৃশ্যই দর্শকরা দেখেছেন। তবে এবারের ঈদে চিরচেনা রূপে দেখা যাবে না জনপ্রিয় এ অভিনেতাকে।
এবার মাত্র একটি সিনেমায় দেখা যাবে মিশা সওদাগরকে। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছাড়া এখন পর্যন্ত মুক্তির তালিকায় মিশার নতুন কোনো সিনেমা নেই।
মুক্তির তালিকা ছোট হওয়া প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘একসময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসি প্রায় বন্ধ। কাজ কমে গেলে মুক্তির তালিকা ছোট হয়ে যাবে- এটাই তো স্বাভাবিক।’
তবে একটি সিনেমা মুক্তি পেলেও এতে ভিন্নধর্মী চরিত্রে দেখা মিলবে বলে জানিয়েছেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘একটা সিনেমা হলেও, সিনেমাটির টিজার প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে বিনোদনপ্রেমী থেকে শুরু করে নেট দুনিয়ায়। টিজারের চরিত্রগুলোর উপস্থিতি ভয়ংকর কিছুর আভাস দিয়েছে। এতে আগের থেকে অনেকটাই আলাদা মিশাকে দেখতে পাবেন দর্শক।’
আরো পড়ুন: