‘কাস্টিং কাউচ’ নিয়ে মন্তব্যে বিতর্কে জড়ালেন হানসিকা

‘কাস্টিং কাউচ’ নিয়ে মন্তব্যে বিতর্কে জড়ালেন হানসিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ২১:২০

দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কাস্টিং কাউচ’ বা যৌন হয়রানি নিয়ে কথা বলেছেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক।

এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ‘কোই মিল গায়া’ ছবিতে কাজ করার সময় বা পরবর্তী সময়ে তিনি কি কখনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা কাস্টিং কাউচের প্রস্তাব পেয়েছেন?

উত্তরে হানসিকা বলেন, 'তার জীবনে এমন কোনো অভিজ্ঞতা হয়নি। আমার মনে হয় যারা ‘শুধু কাজ’ করতে আসে তাদের সঙ্গে এসব ঘটে না। আমি শুধুই কাজ করতে এসেছিলাম, তাই আমার সঙ্গে এমন কিছু হয়নি।'

তার এ মন্তব্যের পর উপস্থাপক প্রশ্ন করেন, অনেকেই তো এমন পরিস্থিতির শিকার হন- এ বিষয়ে মতামত কী? জবাবে হানসিকা বলেন, 'আমার সঙ্গে যা হয়নি, তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।'

এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেক নেটিজেন বলছেন, একজন নারী হয়ে এমন মন্তব্য করা সংবেদনশীলতার অভাবের পরিচয়। কেউ কেউ উদাহরণ টেনে বলেন, 'ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেও বিষয়টির বাস্তবতা অস্বীকার করা যায় না।'

তবে বিতর্ক শুরু হলেও এ বিষয়ে এখনো নতুন কোনো প্রতিক্রিয়া জানাননি হানসিকা মোতওয়ানি।