মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে কর্পোরেট জগতে সৌন্দর্য, সুযোগ-সুবিধা এবং সামাজিক বাস্তবতা নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, সৌন্দর্যও এক ধরনের ‘ট্যালেন্ট’ হিসেবে কাজ করে এবং অনেক ক্ষেত্রে এটি পেশাগত সুযোগ পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।
স্ট্যাটাসে তিনি কর্পোরেট জগতের পরিচিত কয়েকজন নারীর উদাহরণ টেনে সৌন্দর্য ও মেধার সংমিশ্রণ নিয়ে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, উপমহাদেশীয় সমাজে বাহ্যিক সৌন্দর্য অনেক সময় সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে।
সানাই মাহবুব আরও বলেন, অনেক ক্ষেত্রে একজন আকর্ষণীয় ও মেধাবী নারী কর্পোরেট পরিবেশে তুলনামূলক বেশি সুযোগ পান, যা অন্যদের ক্ষেত্রে সবসময় সমানভাবে ঘটে না। তিনি নিজেকে উপস্থাপনা ও আত্ম-যত্নের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন।
তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বিতর্কিত ও বিভাজনমূলক মন্তব্য হিসেবে সমালোচনা করছেন।
এদিকে পোস্টটি ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা চলছে।
আরো পড়ুন: