বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল নোরা ফাতেহি। মূলত এক্সপ্রেসিভ ডান্স স্টাইল, ফিটনেস এবং গ্ল্যামারাস উপস্থিতির জন্য বিখ্যাত মরক্কান বংশোদ্ভূত এই তারকা। নিজের প্রতিভা, বিশেষ করে নাচের দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়েই তিনি ভারতীয় চলচ্চিত্র জগতে পরিচিতি পান।
কিন্তু বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত ও চাহিদাসম্পন্ন পারফরমার নোরা ফাতেহির স্বপ্ন ছিল ভিন্ন। শৈশবে তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফুটবলার হওয়ার সেই অপূর্ণ আকাঙ্ক্ষা ও বলিউড পাড়ায় নিজের জয়যাত্রার গল্প শুনিয়েছেন এই মরক্কো বংশোদ্ভূত সুন্দরী।
নোরা বলেন, 'ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ঝোঁক। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়।' সেই সময়টিকে জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন তিনি।
তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিক ভাবে আরও শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ভারতের বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে মনে করেন নোরা।
বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।
২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানের পুনর্নির্মাণে নোরার পারফরম্যান্স রীতিমতো রেকর্ড গড়ে। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পায়, যা সেই সময় কোনো হিন্দি গানের জন্য ছিল প্রথম কোনো ঘটনা।
তবে পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় আসরে নোরার উপস্থিতি নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় এই তারকাকে।
Tag:
আরো পড়ুন: