দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা ওমর সানী। তবে ‘শিরোনাম’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী।
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে যে কয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, সেই তালিকায় ‘শিরোনাম’ যুক্ত হয়েছে।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। তিনি বলেন, 'ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
গল্পের বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি পরিচালক। শুধু ইঙ্গিত দিয়ে বলেন, 'দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ‘শিরোনাম’-এর গল্প নির্মাণ করা হয়েছে। ছবিটিতে নায়ক হিসেবে রয়েছেন নিরব। এছাড়া আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করেছেন। যদিও তাদের নাম এখনই প্রকাশ করা হয়নি।'
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।
বিশেষ আকর্ষণ হিসেবে এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্লে ব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।
এর আগে ‘কিলহিম’ সিনেমায় দেখা গিয়েছিলো ওমর সানীকে।
আরো পড়ুন: