রাফসান সাবাবের প্রশংসায় জেফার

রাফসান সাবাবের প্রশংসায় জেফার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ২১:১৮

বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত জুটি সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। একটি অনুষ্ঠানে হাজির হয়ে রাফসানের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন জেফার। 

বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই বিয়ে করেছি। এবং আমার মনে হয় যেহেতু তার কাজটা আমি বুঝি ও আমার কাজটা বোঝে।’

রাফসান সাবাবের উপস্থাপনা ও কাজের ধরণ নিয়ে জেফারের বেশ প্রশংসা শোনা যায়। রাফসানকে একজন দারুণ ডিজাইনার উল্লেখ করে জেফার বলেন, ‘তার আইডিয়া তৈরি খুব সুন্দর হয়। মানে ও শো যখন ডিজাইন করে, ওই ব্যাপারটা তো আমি কাছ থেকেদেখি। সো হি ইজ আ ভেরি গুড ডিজাইনার।’

রাফসান একজন শ্রোতা হিসেবেও গান ভীষণ পছন্দ করেন বলে জানান জেফার। ফলে নিজের যেকোনো নতুন কাজের প্রাথমিক স্ক্র্যাচও এখন রাফসানের সঙ্গে শেয়ার করেন তিনি। 

দীর্ঘদিনের পরিচয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেফার বলেন, ‘রাফসানের সঙ্গে তার মেন্টাল ম্যাচিং বা মানসিক মিলটা মূলত কাজের সূত্র ধরেই। ‘ন ডরাই’-এর এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করার সময় সিনেমার প্রমোশনের জন্য তিনি নিজেই প্রথম রাফসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’