দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১১:২৭

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। কয়েক মাস আগে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল অন্তঃসত্ত্বা এই অভিনেত্রীকে।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ে নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সাদা রঙের কো-অর্ড সেটে দীপিকাকে দেখা যায়। তার পাশে স্বাভাবিক লুকে ছিলেন রণবীর সিং।

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, মাতৃত্বের উজ্জ্বলতা দীপিকার মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছে। কেউ কেউ তার বেবিবাম্পের প্রশংসা করেন, আবার অনেকে নতুন অতিথির অপেক্ষার কথাও জানান।

চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের খবর জানান দীপিকা ও রণবীর। পোস্টে তাদের প্রথম সন্তান দুয়াকে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে থাকতে দেখা যায়, যেখানে ইতিবাচক ফলাফলের দুটি গোলাপি দাগ দেখা যায়।

প্রসঙ্গত, ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। পরে ২০২৫ সালের দীপাবলিতে তারা মেয়ের নাম প্রকাশ করেন।