শাকিবের সঙ্গে কাজ করাকে ‘লাক’ বললেন সেমন্তী সৌমি

শাকিবের সঙ্গে কাজ করাকে ‘লাক’ বললেন সেমন্তী সৌমি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১১:৪৮

ছোট পর্দার পরিচিত মুখ সেমন্তী সৌমি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন তিনি।

সেমন্তী সৌমি বলেন, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার ও মেগাস্টার হিসেবে বিনোদন অঙ্গনে তার অবস্থান অনন্য। তার সাথে যদি কেউ প্রথম প্রথমেই পর্দায় নিজেকে উপস্থাপন করতে পারে বা কাজ করতে পারে, এটা তার জন্য লাকের বিষয়।’

তিনি আরও বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করলে আলাদা কোনো চাপ বা টেনশন থাকে না। তার সিনেমা সহজেই সফল হওয়ার সম্ভাবনা থাকে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

সেমন্তী সৌমির মতে, শাকিব খানের সঙ্গে কাজ করলে দ্রুত পরিচিতি পাওয়া যায় এবং তার সিনেমাগুলো দেশের অধিকাংশ দর্শকের কাছে পৌঁছে যায়। ফলে নতুন শিল্পীদের জন্য এটি বড় সুযোগ তৈরি করে।