প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভাল’।
আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টগুলো থেকে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে। এর মধ্যেই সাবস্ক্রাইবারস চয়েস (২০২৪) বিভাগের মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে, যেখানে ’৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী (ফিমেল) বিভাগে মনোনীত ছিলেন কারিনা কায়সার।
তবে প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চরকি কর্তৃপক্ষ।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, কারিনার কাজ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি এখন সব ধরনের প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চরকি কার্নিভালে কারিনার অবদান স্মরণ করে তাকে বিশেষভাবে সম্মান জানানো হবে।
এদিকে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা কনটেন্ট, অভিনেতা-অভিনেত্রী, সিরিজ ও গানসহ বিভিন্ন বিভাগে ভোট গ্রহণ শুরু হয়েছে। দর্শকরা চরকির ওয়েবসাইটে গিয়ে পছন্দের কনটেন্টে ভোট দিতে পারবেন।
আরো পড়ুন: