অভিনয়ে দীর্ঘদিন ধরে অনিয়মিত থাকলেও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রতি দর্শকদের আগ্রহ এখনও কমেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করেন, যা ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা তৈরি হয়।
সম্প্রতি প্রভার কিছু পোস্টকে কেন্দ্র করে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন, তিনি নাকি প্রেমে পড়েছেন এবং এক ব্যক্তির সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। যদিও এ বিষয়ে প্রভা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
কিছুদিন আগে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেন, যেখানে তার হাতে লাল রঙের একটি বেলুন দেখা যায়। বেলুনে লেখা ছিল ‘আই লাভ ইউ’। সেই পোস্ট ঘিরে তখন থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
এর মধ্যেই শুক্রবার রাতে প্রভা আরও একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে একটি রেস্তোরাঁয় বসে থাকতে দেখা যায়। ছবিতে তার হাতের পাশে অন্য একটি পুরুষের হাত দেখা যায় বলে ধারণা করা হয়, যার কব্জিতে ঘড়ি ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আই লাভ ইউ টু’।
পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন প্রভা। তবে এর আগেই অনেকে স্ক্রিনশট সংরক্ষণ করেন, যা পরে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা প্রভা পরে নাটক ও চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। ব্যক্তিগত জীবন নিয়েও তিনি একাধিকবার আলোচনায় এসেছেন। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে এবং পরে ২০১৪ সালে কর্পোরেট ব্যক্তিত্ব মাহমুদ শান্তর সঙ্গে তার বিয়ে হয়েছিল। দুটি সম্পর্কই বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়।
বর্তমানে প্রভার নতুন কোনো সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার সাম্প্রতিক পোস্টগুলো ঘিরে গুঞ্জন অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: