ভারতে আ'লীগের নেতাকর্মীদের হেনস্থার শিকার মোশাররফ করিম দম্পতি

ভারতে আ'লীগের নেতাকর্মীদের হেনস্থার শিকার মোশাররফ করিম দম্পতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৮:৪৯

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী ভারতের কলকাতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।

তার দেওয়া তথ্যানুযায়ী, সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। 

একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন। 

তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।